বাঁচার আকুতি নিয়ে নিজেই চট্টগ্রামের সীতাকুণ্ড হাসপাতালে ছুটে এসেছিলো শরীরে দগদগে ক্ষত হওয়া একটি বানর। শুধু একদিন নয়, পরপর তিন দিন হাসপাতালে এসে চিকিৎসকদের কাছে প্রাথমিক চিকিৎসাও নেয় অবলা প্রাণীটি। এ সংবাদ পত্র-পত্রিকা ও টেলিভিশনে তোলপাড় সৃষ্টি করলে উন্নত চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয় চট্টগ্রাম ভেটিরিনারি অ্যান্ড অ্যানিমেল সায়েন্স (সিভাসু) হাসপাতালে। কিন্তু বিশেষজ্ঞ চিকিৎসকের তত্ত্বাবধানে নিয়েও বানরটিকে বাঁচানো গেল না। সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, গত আগস্টের শেষ দিকে পাহাড় থেকে খাদ্যের সন্ধানে সীতাকুণ্ড পৌরসদরে নেমে আসে একদল বানর। বানরগুলো […]