সাতকানিয়ার মাদার্শায় আগামী ৩ বছরের জন্য ‘বার আউলিয়া ইসলামিক কমপ্লেক্সে’র নতুন পরিচালনা কমিটি গঠিত হয়েছে। এ উপলক্ষে এক সভা শুক্রবার (৮ সেপ্টেম্বর) সকালে উপদেষ্টা জামাল হোসেনের সভাপতিত্বে কমপ্লেক্স অফিসে অনুষ্ঠিত হয়। সভায় কমিটির সকল সদস্য ও মুসল্লিদের সর্বসম্মতিক্রমে কমপ্লেক্স প্রতিষ্ঠাতা, বশির উদ্দিন আহমদকে সভাপতি, নিজাম উদ্দিনকে সাধারণ সম্পাদক ও মোহাম্মদ হেলালকে অর্থ সম্পাদক করে ২৬ সদস্যের নতুন পরিচালনা কমিটি গঠন করা হয়। কমিটির অন্য কর্মকর্তারা হলেন- সহ সভাপতি মোহাম্মদ ইসহাক লিটন, কামাল উদ্দিন, মোহাম্মদ জাহেদ, যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ মহিউদ্দিন, […]