ইয়ুথ ফর বিল্ডিং বেটার বাংলাদেশ হাটহাজারী শাখার এক্সিকিউটিভ সভা অনুষ্ঠিত হয়েছে। সংগঠনটি মূলত দেশের ঐতিহ্য, সংস্কৃতি ব্র্যান্ডিং ও ক্যারিয়ার প্ল্যানিংসহ মানবিক কর্মকাণ্ড পরিচালনা করে। সারাদেশের ৮ বিভাগের কমিটি নিয়ে গঠিত হলেও হাটহাজারী উপজেলাকে পাইলট প্রজেক্টের জন্য নির্বাচিত করা হয়েছে। সংগঠনের প্রতিষ্ঠাতা মোহাম্মদ রাশেদুল ইসলাম রাসেল বলেন, উন্নত স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে তরুণরাই অগ্রণি ভূমিকা পালন করবে। তারাই অগ্নিসন্ত্রাসীদের রুখে দিয়ে দেশ এগিয়ে নিয়ে যাবে। হাটহাজারী উপজেলা উত্তর, দক্ষিণ ও পৌরসভার কমিটির সভাপতি সাধারণ সম্পাদক ও আহ্বায়কদের সুপারিশে হাটহাজারী উপজেলাধীন ১৩৫টি ওয়ার্ড […]