চট্টগ্রামের বোয়ালখালীতে গরু চোর সন্দেহে ৫ যুবককে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করেছে এলাকাবাসী। শনিবার (৯ ডিসেম্বর) ভোরে উপজেলার আমুচিয়া ইউনিয়নে এসব যুবককে ধাওয়া দিয়ে আটক করা হয়। গণপিটুনিতে আহতরা হলো- পশ্চিম শাকপুরা ৬ নম্বর ওয়ার্ডের জাফর আহমদের ছেলে মো. জাবেদ হোসেন (৩২), একই এলাকার ৩ নম্বর ওয়ার্ডের মো. লেদু মাঝির ছেলে মো. লিটন (৩১), শাকপুরা ইউনিয়নের ঘোষখীল গ্রামের মো. জামালের ছেলে ইমরান হোসেন বিজয় (২০) ও একই গ্রামের চৌকিদার মো. শহীদ হাসানের ছেলে ইবনূর হাসান (২১) এবং পশ্চিম গোমদণ্ডীর […]