কক্সবাজারের চকরিয়া-পেকুয়া আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী সালাহ উদ্দিন আহমদ বুধবার (২৯ নভেম্বর) দুপুরে ঢাকা থেকে চকরিয়ায় ফিরেছেন। তার চকরিয়া আসাকে কেন্দ্র করে আওয়ামী লীগের নেতা-কর্মীদের শোডাউনে পথে পথে বাঁধা প্রদান, হামলা ও ভাঙচুরের অভিযোগ পাওয়া গেছে। এর মধ্যে সাহারবিল এলাকায় হামলায় এ পর্যন্ত ১২ জন আহত হয়ে চকরিয়া হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। যার মধ্যে সাহারবিল ইউনিয়নের আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ইউপি সদস্য এনামুল হককে গুরুতর অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। আহত এনামুল হক জানিয়েছেন, আওয়ামী […]