চট্টগ্রামের সন্দ্বীপের পশ্চিমে মেঘনা নদীতে অবৈধ খসকি জাল দখলকে কেন্দ্র করে দু’পক্ষের গোলাগুলির ঘটনায় গুলিবিদ্ধ আরও এক শ্রমিকের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট গুলিবিদ্ধ তিন জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও তিন শ্রমিক আহত অবস্থায় চিকিৎসাধীন রয়েছে। শনিবার (৩০ সেপ্টেম্বর) সন্ধ্যা পৌনে ৭টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। নিহত ইসমাইল নোয়াখালীর সুবর্ণচর উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের চর আলাউদ্দিন গ্রামের আব্দুর রহিমের ছেলে। নিহত অপর দু’জন জেলে হলেন- সুবর্ণচরের পূর্ব চরবাটা ইউনিয়নের পূর্ব চর […]