চট্টগ্রামের রাউজানে স্কুল থেকে বাসায় ফেরার পথে দক্ষিণ নোয়াপাড়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবদুল গোফরানকে (৫১) প্রকাশ্যে লাটিপেটা করেছে দুর্বৃত্তরা। একইসাথে আর স্কুলে না যাওয়ার জন্য হুমকি দিয়েছে তারা। আহত শিক্ষক চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে চিকিৎসা নিয়েছেন এবং তার উপর হামলার ঘটনায় মামলার প্রস্তুতি নিচ্ছেন বলে জানান। রবিবার (২৬ নভেম্বর) দুপুর দেড়টার দিকে উপজেলা নোয়াপাড়া ইউনিয়নের দক্ষিণ নোয়াপাড়া এলাকায় এই ঘটনা ঘটে। শিক্ষক আবদুল গোফরান বলেন, রবিবার দুপুর দেড়টার দিকে একবেলা পরীক্ষা শেষ করে শহরের বাসায় […]