চট্টগ্রামের বাঁশখালী উপজেলার শিলকূপ ও সরল ইউনিয়নে একদিনে তিন শিশুর মৃত্যু হয়েছে। তারা হল- শিলকূপ ইউনিয়নের মাইজপাড়ার ওয়াজিফা বেগম (৫), মারিয়া আক্তার (৫) ও সরল ইউনিয়নের মিনজিরতলা গ্রামের তাহসিন (৬)। শুক্রবার (৫ এপ্রিল) সকাল ১১টার দিকে পৃথক ঘটনাগুলো ঘটে। শিশু ওয়াজিফা বেগম শীলকূপ ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের মাইজপাড়া মাবিয়া বাপের বাড়ি এলাকার আবু ছালেকের মেয়ে, মারিয়া আক্তার একই এলাকার রিয়াজ উদ্দিনের মেয়ে ও তাহসিন সরল ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড মিনজিরি তলা গ্রামের গিয়াস উদ্দিনের ছেলে। শীলকূপ ইউনিয়নের […]