দীর্ঘ ৫২ বছরের বর্ণিল রাজনৈতিক জীবনের অধিকারী আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন এমপি এবার নিজের সংসদীয় আসনে ছেলেকে নৌকা পাইয়ে দিতে প্রকাশ্যে এলেন। সোমবার (২০ নভেম্বর) দুপুর ১২টার দিকে আওয়ামী লীগের দলীয় কেন্দ্রীয় কার্যালয়ে তিনি নিজে উপস্থিত থেকে তার মেঝ ছেলে মাহবুব উর রহমান রুহেলের দলীয় মনোনয়নপত্র জমা দেন। এসময় তাদের সঙ্গে ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের সভাপতি এমএ সালামসহ দলের নেতাকর্মীরা। এর আগে গত শনিবার (১৮ নভেম্বর) দলীয় কার্যালয় থেকে দলের নেতাকর্মীদের সাথে নিয়ে […]