দক্ষিণ বঙ্গোপসাগরের মধ্যাঞ্চল ও তৎসংলগ্ন এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে। এটি নিম্নচাপে পরিণত হবে কি না, তা এখনো স্পষ্ট নয়। এরই মধ্যে দেশের বিভিন্ন স্থানে বয়ে যাচ্ছে মাঝারি থেকে মৃদু তাপপ্রবাহ। তবে আজ মঙ্গলবার (৮ এপ্রিল) এর বিস্তৃতি কমে আসতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। আগামীকালও তাপমাত্রার খুব বেশি হেরফের হবে না বলেই জানা গেছে। এখন সৃষ্টি হওয়া লঘুচাপটি নিম্নচাপে পরিণত হবে কি না, তা নিশ্চিত না হলেও এর প্রভাবে দেশের বিভিন্ন স্থানে বৃষ্টির সম্ভাবনা আছে। এ বৃষ্টি হতে […]