দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আইনশৃঙ্খলা বাহিনীর কতো সংখ্যক সদস্য দায়িত্ব পালন করবে, তা জানিয়েছে নির্বাচন কমিশন। নির্বাচনে আইনশৃঙ্খলা বাহিনীর সাত লাখ ৪৭ হাজার ৩২২ জন সদস্য মাঠে দায়িত্ব পালন করবেন। অবশ্য এ সংখ্যার সঙ্গে সশস্ত্র বাহিনী যুক্ত নেই। নির্বাচনে সশস্ত্র বাহিনী দায়িত্ব পালন করবে কিনা ইসি সে বিষয়ে এখনও কোনও সিদ্ধান্ত নেয়নি। তবে সশস্ত্র বাহিনী মোতায়েনের বিষয়ে প্রাথমিক আলোচনা হয়েছে বলে ইসি সূত্রে জানা গেছে। জানা গেছে, সোমবার (২০ নভেম্বর) বিকালে নির্বাচন কমিশনের সঙ্গে পুলিশ, র্যাব, বিজিবি ও কোস্টগার্ডের […]