বাংলাদেশের আকাশে আজ রবিবার (১১ ফেব্রুয়ারি) শাবান মাসের চাঁদ দেখা গেছে। ফলে আগামী ২৫ ফেব্রুয়ারি দিবাগত রাতে সারাদেশে পবিত্র শবে বরাত পালিত হবে। জাতীয় চাঁদ দেখা কমিটির এক সভা থেকে এমন তথ্য জানানো হয়। রবিবার (১১ ফেব্রুয়ারি) সন্ধ্যা সোয়া ৬টায় (বাদ মাগরিব) ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। সভাপতিত্ব করেন ধর্মমন্ত্রী মো. ফরিদুল হক খান। এর আগে জাতীয় চাঁদ দেখা কমিটি ১৪৪৫ হিজরি সনের শাবান মাসের চাঁদ দেখার সংবাদ পর্যালোচনা ও শবে বরাতের তারিখ নির্ধারণে বৈঠকে বসে […]