চট্টগ্রাম মঙ্গলবার, ০৭ জুলাই, ২০২৬

সর্বশেষ:

আন্দোলনরত শিক্ষক নেতাদের সঙ্গে বৈঠকে আ.লীগ নেতারা

অনলাইন ডেস্ক

১৩ জুলাই, ২০২৪ | ১:০৪ অপরাহ্ণ

সর্বজনীন পেনশনের ‘প্রত্যয়’ কর্মসূচির প্রজ্ঞাপন বাতিলের দাবিতে আন্দোলন করা ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষকদের সঙ্গে বৈঠকে বসেছেন আওয়ামী লীগ নেতারা।

 

শনিবার (১৩ জুলাই) দুপুরের দিকে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার রাজনৈতিক কার্যালয়ে এ বৈঠক শুরু হয়েছে।

 

আওয়ামী লীগের দপ্তর সূত্র জানায়, শনিবার সকাল ১১টার পরে দলের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এ বৈঠকের নেতৃত্ব দিচ্ছেন। বৈঠকে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির নেতারা উপস্থিত আছেন ৷

 

আওয়ামী লীগ নেতাদের মধ্যে উপস্থিত রয়েছেন দলের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ, আ ফ ম বাহাউদ্দীন নাছিম, প্রধানমন্ত্রীর শিক্ষা ও সাংস্কৃতিক উপদেষ্টা কামাল আবদুল নাসের চৌধুরী, শিক্ষা প্রতিমন্ত্রী শামসুন নাহার, আওয়ামী লীগের দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া।

 

শিক্ষকদের প্রতিনিধি দলে রয়েছেন— বাংলাদেশ শিক্ষক সমিতি ফেডারেশনের সভাপতি অধ্যাপক ড আখতারুল ইসলাম, মহাসচিব অধ্যাপক ড. মো. নিজামুল হক ভূইয়া, ঢাবি শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক ড. জিনাত হুদা, শিক্ষক নেতা অধ্যাপক ড. মো. আবদুর রহিম, অধ্যাপক শফিউল আলম ভূইয়া, অধ্যাপক ইমতিয়াজসহ অনেকেই।

পূর্বকোণ/পিআর

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট