টঙ্গীর বিশ্ব ইজতেমার প্রথম পর্বের আখেরি মোনাজাত শেষে ফেরার পথে ময়মনসিংহের ভালুকায় একটি ট্রাক উল্টে তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও অন্তত ২৭ জন আহত হয়ে চিকিৎসা নিচ্ছেন। নিহতরা হলেন- গফরগাঁও উপজেলার আবুল কালাম আকন্দের ছেলে নাঈম আকন্দ (১৫), ভালুকা উপজেলার পাইলাবর গ্রামের মো. ফারুক খানের ছেলে মো. সানাউল্লাহ সজল (১৮) ও ফজলুল হক (১৯)। তবে আহতদের নাম-পরিচয় পাওয়া যায়নি। রবিবার (৪ ফেব্রুয়ারি) রাত সোয়া ১১টার দিকে ভালুকা উপজেলার সিডস্টোর ঢালিবাড়ি মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। ওই ট্রাকটি ইজতেমা […]