পাতানো নির্বাচন ঘিরে দেশে অকল্পনীয়, অরাজক পরিস্থিতি সৃষ্টি করা হয়েছে। অস্ত্র নিয়ে প্রকাশ্যে মিছিল করছে। নৌকা ও ডামি প্রার্থী এবং আইনশৃংখলা বাহিনী-রাষ্ট্রযন্ত্র সব আওয়ামীময় হয়ে গেছে বলে মন্তব্য করেছেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুর কবির রিজভী। শুক্রবার (২৯ নভেম্বর) সন্ধ্যায় এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে রিজভী এসব কথা বলেন। রিজভী বলেন, বিভিন্ন কৌশলে ভোটারদের কেন্দ্রে নেওয়ার জন্য মরিয়া তারা। প্রতিটি জনপদের মানুষ আমি-ডামী প্রার্থী আর তাদের সমর্থক ও প্রশাসনের দলবাজ কর্মকর্তাদের প্রকাশ্য হুমকিতে ভীত। ভোট কেন্দ্রে না গেলে হত্যা, […]