বাংলাদেশ পুলিশের অতিরিক্ত মহাপরিদর্শক (আইজিপি) এ কে এম শহিদুর রহমান বলেছেন, পুলিশ অবশ্যই বাংলাদেশের একটি গুরুত্বপূর্ণ বাহিনী। পুলিশ ছাড়া আসলে এই সমাজ ব্যবস্থা চিন্তা করা যায় না। যে ক্রাইসিসে আমরা পড়েছি সেটি থেকে উত্তরণের চেষ্টা আমরা করছি। আমরা খুব দ্রুত পুলিশের চেইন অব কমান্ড এস্টাবলিস্ট করার জন্য কাজ করে যাচ্ছি। মঙ্গলবার (৬ আগস্ট) রাত পৌনে ৮টায় রাজারবাগে পুলিশের ঊর্ধ্বতন ও অধস্তন কর্মকর্তাদের নিয়ে যৌথভাবে আয়োজিত সংবাদ সম্মেলনে একথা বলেন তিনি। প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগ এবং দেশত্যাগের পর নজিরবিহীন সংকটে […]