রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) পূর্বাচল নতুন শহর প্রকল্প থেকে সংরক্ষিত কোটায় বরাদ্দ পাওয়া অভিনেতা আরিফিন শুভ’র ১০ কাঠার প্লটটি বাতিলের সিদ্ধান্ত নিয়েছে কর্তৃটক্ষ। বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ সূত্রে এ তথ্য জানা গেছে। পাশাপাশি প্রযোজক লিটন হায়দারের প্লটও বাতিল হচ্ছে বলে জানা গেছে। শেখ হাসিনা সরকারের বিভিন্ন সময়ে সংরক্ষিত কোটায় বরাদ্দ দেওয়া সব প্লট বাতিলের উদ্যোগ নিয়েছে অন্তর্বর্তী সরকার। এরই অংশ হিসেবে এ অভিনেতাকে সংরক্ষিত কোটায় পূর্বাচলে বরাদ্দ দেওয়া রাজউকের প্লটটি বাতিলের সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ। নাম প্রকাশে […]