দেশে বর্তমানে ইন্টারনেট ব্যবহার করছেন ৪৩ দশমিক ৬ শতাংশ মানুষ। যা ২০১৩ সালে ছিলো মাত্র ৪ দশমিক ৮ শতাংশ। সেই হিসেবে দশ বছরের ব্যবধানে ইন্টারনেটের ব্যবহার বেড়েছে প্রায় ৯ গুণ। সোমবার (১৭ জুলাই) রাজধানীর আগারগাঁওয়ে পরিসংখ্যান ভবনে এক অনুষ্ঠানে এসব তথ্য প্রকাশ করা হয়। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) ব্যবহার জরিপ-২০২৩ শীর্ষক প্রতিবেদনে এসব তথ্য তুলে ধরেন। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান। বিশেষ অতিথি ছিলেন আইসিটি বিভাগের সচিব সামসুল আরেফিন, পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগের […]