বৃহস্পতিবার রাজধানী ঢাকায় পাল্টাপাল্টি কর্মসূচি ঘোষণা করেছে ক্ষমতাসীন আওয়ামী লীগের ভ্রাতৃপ্রতিম তিন সহযোগী সংগঠন যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ ও ছাত্রলীগ এবং রাজপথের বিরোধী দল বিএনপি। পাল্টাপাল্টি কর্মসূচি ঘিরে রাজধানীতে জনসাধারণের মাঝে আতঙ্ক বিরাজ করছে। বৃহস্পতিবার রাজধানীতে বাস চলবে কি না, কোন কোন পথ বন্ধ থাকবে কিংবা তীব্র যানজটের ভোগান্তিতে পড়তে হবে কি না – এ নিয়ে জনমনে রয়েছে প্রশ্ন। একই ধরনের আতঙ্ক বিরাজ করছে পরিবহন বাস মালিক ও শ্রমিকদের মাঝেও। তবে বিএনপি সহিংসতা না ঘটালে বাস চলাচল স্বাভাবিক থাকবে বলে জানিয়েছেন […]