বিএনপির প্রয়াত চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে উপহার দেওয়া পটুয়াখালীর আলোচিত ষাঁড় ‘কালো মানিক’ ২০ লাখ টাকায় বিক্রি হয়েছে। শনিবার (২৪ মে) রাজধানীর উত্তরা দিয়াবাড়ি পশুর হাটে ২০ লাখ টাকায় সিলেটের ব্যবসায়ী ফাহিমের কাছে গরুটি বিক্রি করা হয়। যদিও শুরুতে গরুটির দাম চাওয়া হয়েছিল ২২ লাখ টাকা। জানা যায়, গত বছর সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে উপহার দেওয়া এ গরুটি ঘিরে পটুয়াখালীবাসীর মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা বিরাজ করছিল। ১৮০০ কেজি ওজনের বিশালদেহী কালো মানিককে একনজর দেখতে পটুয়াখালীর […]