আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষ্যে ঘরমুখো মানুষের যাতায়াত নিরাপদ ও নির্বিঘ্ন করতে মহাসড়কে পণ্যবাহী যান চলাচলে বিধিনিষেধ আরোপ করেছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)। আজ শনিবার (২৩ মে) বিআরটিএর সদর কার্যালয় থেকে জারি করা এক সতর্কীকরণ বিজ্ঞপ্তিতে এই নির্দেশনা জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ঈদের আগের তিন দিন এবং ঈদের পরের তিন দিনসহ মোট সাত দিন অর্থাৎ ২৫ মে থেকে ৩১ মে ২০২৬ পর্যন্ত মহাসড়কে ট্রাক, কাভার্ড ভ্যান ও ট্যাংকলরি চলাচল বন্ধ থাকবে। তবে পশুবাহী যানবাহন, নিত্যপ্রয়োজনীয় […]