প্রবাসী বাংলাদেশিদের সুবিধার্থে আরও তিন দেশে জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সেবা নিয়ে যাচ্ছে নির্বাচন কমিশন (ইসি)। এক্ষেত্রে সৌদি আরব, ব্রিটেন ও ইতালিতে বসবাসরত প্রবাসীরা দেশগুলোতে বসেই আবেদন করে পাবেন এনআইডি। সূত্রগুলো জানিয়েছে, অক্টোবরের প্রথম সপ্তাহে দেশ তিনটিতে নির্বাচন কমিশন ছয়টি দল পাঠাবে। এক্ষেত্রে সৌদি আরবের জেদ্দা ও রিয়াদে, ইতালির মিলান ও রোমে এবং ব্রিটেনে টিমগুলো পাঠানো হবে। প্রতিটি দলে থাকবেন মোট ৩৬ জন কর্মকর্তা। যারা সংশ্লিষ্ট দেশগুলোর দূতাবাসের কর্মকর্তা-কর্মচারীদের প্রশিক্ষণ দিয়ে আসবেন। আর এই দলের প্রস্তুতিমূলক দিনব্যাপী কর্মসূচি চলবে […]