আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল বলেছে, বাংলাদেশের কর্তৃপক্ষকে অবশ্যই শ্রম আইনকে হাতিয়ার হিসেবে ব্যবহার করে নোবেলজয়ী মুহাম্মদ ইউনূসকে হয়রানি এবং ভয়ভীতি প্রদর্শন অবিলম্বে বন্ধ করতে হবে। বিচারের নামে সরকারের এই প্রতারণার অবসানের সময় এসেছে। সোমবার বিবৃতিতে যুক্তরাজ্যভিত্তিক সংস্থাটি বলেছে, ২০০৯ সালে আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর ড. ইউনূসের বিরুদ্ধে ১৫০টিরও বেশি মামলা দিয়েছে। অ্যামনেস্টির বিশ্বাস, ড. ইউনূস এবং তাঁর সহকর্মীদের বিরুদ্ধে শ্রম আইনে ফৌজদারি কার্যক্রম শুরু বিচার ব্যবস্থার নির্লজ্জ অপব্যবহার। এগুলো তাঁর কর্মকাণ্ড এবং ভিন্নমতের প্রতি রাজনৈতিক প্রতিশোধেরই একটি রূপ। […]