মুসলমানদের বৃহত্তম ধর্মীয় উৎসব পবিত্র হজ আজ। হজ পালনে আসা বাংলাদেশসহ বিশ্বের ১৬০টি দেশের ২০ লাখেরও বেশি ধর্মপ্রাণ মুসল্লী আজ জমায়েত হচ্ছেন আরাফাতের ময়দানে। ‘লাব্বাইকা আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইকা লা শারিকা লাকা লাব্বাইক, ইন্নাল-হামদা ওয়াননি’মাতা লাকা ওয়াল-মুলক, লা শারিকা লাক’- অর্থাৎ আমি হাজির, হে আল্লাহ আমি হাজির, তোমার কোনো শরিক নেই, সব প্রশংসা ও নিয়ামত শুধু তোমারই- এই তালবিয়াহ উচ্চারণ ও মহান আল্লাহ তাআলার একত্ব ও সার্বভৌমত্ব ঘোষণায় আকাশ-বাতাস মুখর করবেন ২০ লক্ষাধিক হজযাত্রী। আজ মহানবী হযরত মোহাম্মদ সল্লাল্লাহু আলাইহি […]