‘একজন মানুষও কখনো হয়ে যায়, অতুলন মহার্ঘ প্রতীক। তখন আমরা সবাই তাকে পতাকার মত ওড়াই।’ হাসান হাফিজুর রহমানের ‘একান্ত মানচিত্র বাংলার’ শিরোনামে এই কবিতাটি ১৯৭২ সালের ১১ জানুয়ারি পত্রিকায় প্রকাশিত হয়। অগণন স্বপ্ন নিয়ে, সাহসে বলীয়ান হয়ে বাংলাদেশ নামে রাষ্ট্রটি জন্ম দিয়েছিলেন যে শেখ মুজিবুর রহমান, তাঁকে মাত্র চার বছরের মাথায় হত্যা করা হয়। বঙ্গবন্ধুর আদর্শকে হত্যা করা যায় না উল্লেখ করে অধ্যাপক ও গবেষক রতন সিদ্দিকী বলেন, ‘বঙ্গবন্ধুকে ১৯৭৫ সালে হত্যা করা হয়েছে। এতে তাঁর দেহাবসান হয়েছে। চিন্তা […]