দেশে উচ্চ মাধ্যমিক পর্যায়ের কলেজ অধ্যক্ষ মাদ্রাসার অধ্যক্ষের চেয়ে কম বেতন পান। দীর্ঘদিন ধরে চলা এই বৈষম্য দূর করতে সম্প্রতি উদ্যোগ নিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের (স্কুল ও কলেজ) জনবল কাঠামো ও এমপিও নীতিমালা সংশোধন করে এই বৈষম্য দূর করা হচ্ছে। ২০২১ সালের বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের (স্কুল ও কলেজ) জনবল কাঠামো ও এমপিও নীতিমালা সংশোধন সংক্রান্ত বৈঠকে কলেজ অধ্যক্ষের বেতন স্কেল বাড়াতে প্রাথমিকভাবে সিদ্ধান্ত নেওয়া হয়। তবে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে একটি কর্মশালা করে। গত […]