প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, দেশের মানুষের ভাগ্যের উন্নয়ন করবোই। যারা চায়নি উন্নয়ন হোক, এটা তাদের প্রতি আমার চ্যালেঞ্জ। নিজের ভাগ্য গড়তে নয়, এসেছি বাংলাদেশের মানুষের ভাগ্য গড়তে। শনিবার (১ জুলাই) গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী, স্থানীয় জনপ্রতিনিধি ও সাধারণ জনগণের সঙ্গে ঈদ শুভেচ্ছা বিনিময়কাল এসব কথা বলেন তিনি। প্রধানমন্ত্রী বলেন, ‘যারা চায়নি আওয়ামী লীগ কোনোদিন ক্ষমতায় আসুক, যারা চায়নি কখনো এদেশের মানুষ পেটভরে ভাত খাক। মানুষের মাথাগোঁজার ঠাঁই হউক, রোগের চিকিৎসা পাক, শিক্ষা পাক। তাদের প্রতি […]