দ্রুত তামাক নিয়ন্ত্রণ আইন সংশোধনী চূড়ান্ত করাসহ আট সুপারিশ জানিয়েছে বাংলাদেশ তামাক বিরোধী জোট। বৃহস্পতিবার (১৭ আগস্ট) রাজধানীর জাতীয় প্রেসক্লাবের তফাজ্জল হোসেন মানিক মিয়া হলে বাংলাদেশ তামাক বিরোধী জোট আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব সুপারিশ জানানো হয়। তাদের সুপারিশগুলো হলো– দ্রুত তামাক নিয়ন্ত্রণ আইন সংশোধনী চূড়ান্ত করা; তামাক কোম্পানির প্রভাব থেকে নীতি সুরক্ষার এফসিটিসির অনুচ্ছেদ ৫ দশমিক ৩ অনুসারে কোড অব কন্টাক্ট গ্রহণ; জাতীয় তামাক নিয়ন্ত্রণ কর্মসূচি দ্রুত চূড়ান্ত এবং দেশব্যাপী যথাযথ কার্যক্রম গ্রহণ করা; টাস্কফোর্স কমিটিগুলো সক্রিয় করা, কমিটির […]