বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে ভারত হস্তক্ষেপ করছে, যা ভারতের মতো গণতান্ত্রিক রাষ্ট্রের কাছ থেকে আশা করা যায় না। তিনি বলেন, বাংলাদেশ নিয়ে যুক্তরাষ্ট্রকে ভারতের কূটনৈতিক বার্তা দেওয়ার খবর সত্য হলে তা দুর্ভাগ্যজনক এবং এ অঞ্চলের নিরাপত্তার জন্য ভালো হবে না। আজ (১৯ আগস্ট) স্বেচ্ছাসেবক দলের ৪৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জিয়াউর রহমানের কবরে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এসব কথা বলেন। মির্জা ফখরুল বলেন, বাংলাদেশের জনগণের ইচ্ছার বিরুদ্ধে ভারত ব্যবস্থা নিলে তা দুঃখজনক হবে। […]