রাজধানীর ফার্মগেট এলাকায় ছুরিকাঘাতে পুলিশ কনস্টেবল মনিরুজ্জামান তালুকদার হত্যায় জড়িত থাকার অভিযোগে চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। শনিবার (১ জুলাই) অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। রবিবার (২ জুলাই) সকালে তেজগাঁও গোয়েন্দা বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো. গোলাম সবুর এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে মনিরুজ্জামানকে হত্যার অভিযোগে চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারদের একজন হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করেছে। অভিযান এখনও চলমান রয়েছে। পরবর্তীতে এ বিষয়ে বিস্তারিত জানানো […]