ঢাকার বিকেন্দ্রীকরণ এবং বাংলাদেশের টেকসই নগরায়ণ শীর্ষক সেমিনারে বলা হয়েছে, সমস্যাসংকুল নগরায়ণ, সঠিক নীতি ও বিনিয়োগ এবং জাতীয় প্রচেষ্টার অভাবে ঢাকার সংকট বেড়েই চলছে। শনিবার (২ সেপ্টেম্বর) রাজধানীর মতিঝিলে ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (ডিসিসিআই) আয়োজিত ‘ঢাকার বিকেন্দ্রীকরণ এবং বাংলাদেশের টেকসই নগরায়ণ’ শীর্ষক সেমিনারে মূল প্রবন্ধে এ কথা বলা হয়েছে। বলা হয়েছে, দেশের মোট জনসংখ্যার ৩২ শতাংশ ঢাকায় বসবাস করছে এবং প্রতি বছর নগরীতে নতুন ৫ লাখ মানুষ যুক্ত হচ্ছে। শহরমুখী মানুষের এ ধারা অব্যাহত থাকলে ২০৫১ […]