বিশ্বের অন্যতম বৃহৎ নারী স্বেচ্ছাসেবী বেসরকারি সংস্থা ‘ইনার হুইল’র নতুন ক্লাব ‘ইনার হুইল ক্লাব অব শান্তিনগর ঢাকার যাত্রা শুরু হয়েছে। রবিবার (৩ সেপ্টেম্বর) ঢাকার একটি অভিজাত ক্লাবে নতুন ক্লাবের যাত্রা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ডিস্ট্রিক্ট চেয়ারম্যান শারমিন রহমান। ‘ইনার হুইল ক্লাব অব শান্তিনগর ঢাকা’র সভাপতি পারভীন সুলতানা নীতুর সভাপতিত্বে এবং সেক্রেটারি হ্যাপী নজরুলের সঞ্চলনায় এতে উপস্থিত ছিলেন- এনআর নাইমা সাখাওয়াত, ডেপুটি এনআর তাহিয়া খলিল, ডিস্ট্রিক-৩৪৫’র ইসি মেম্বার ইও- শারমিন হোসেন, আইএসও- লিলি শহীদ, ভাইস প্রেসিডেন্ট-২ মুশাইলা করিম,ট্রেজারার শিরিন আক্তার চৌধুরী, […]