বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার স্বাস্থ্যের অবস্থা স্থিতিশীল রয়েছে। বর্তমানে তিনি কেবিনে চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন। আর তার চিকিৎসায় মার্কিন যুক্তরাষ্ট্র থেকে আসা তিন চিকিৎসকও তাদের কার্যক্রম শেষে দেশে ফিরে গেছেন। বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম জানান, যুক্তরাষ্ট্র থেকে যে তিন চিকিৎসক বাংলাদেশে এসেছিলেন শুক্রবার রাতে তাদের দুজন ফিরে গেছেন। বাকিজন শনিবার ফিরে গেছেন। বিএনপি সূত্রে জানা গেছে, গত ২৫ অক্টোবর দিবাগত রাতে খালেদা জিয়াকে চিকিৎসা দিতে যুক্তরাষ্ট্র থেকে তিন চিকিৎসক বাংলাদেশে আসে। তারা হলেন— যুক্তরাষ্ট্রের জনস হপকিনস ইউনিভার্সিটির […]