দেশবরেণ্য মেডিসিন বিশেষজ্ঞ অধ্যাপক ডা. রিদওয়ানুর রহমান ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন)। বুধবার (২৫ অক্টোবর) ভোরে তার ম্যাসিভ হার্ট অ্যাটাক হয়। পরে সকাল সাড়ে ১০টায় ঢাকার ল্যাবএইড (ধানমন্ডি) হাসপাতালে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। বিষয়টি নিশ্চিত করেছেন ল্যাবএইড হাসপাতালের জনসংযোগ কর্মকর্তা চৌধুরী মেহের-এ-খোদা দীপ। অধ্যাপক ডা. রিদওয়ানুর রহমান ইউনিভার্সাল মেডিকেল কলেজের গবেষণা কেন্দ্রের প্রধান গবেষক হিসেবে কর্মরত ছিলেন। বিস্তৃত কর্মজীবনে তিনি চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে দায়িত্ব পালন করেছেন। ছিলেন শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজের মেডিসিন বিভাগের প্রধান। চট্টগ্রাম মেডিকেল কলেজ […]