ঢাকার মহাখালীতে ১৪ তলা বিশিষ্ট খাজা টাওয়ারে লাগা আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ১১টি ইউনিট। একইসঙ্গে আগুন নির্বাপণে যোগ দিয়েছে সেনা, নৌ ও বিমান বাহিনীর একটি যৌথ দলও। বৃহস্পতিবার (২৬ অক্টোবর) সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রাফি আল ফারুক। তিনি জানান, মহাখালীর খাজা টাওয়ারে বিকেল ৫টার দিকে আগুন লাগার ঘটনা ঘটেছে। ১৪ তলা ভবনটির ১৩ তলায় আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে আমাদের ১১টি ইউনিট কাজ করছে। এদিকে, সশস্ত্র বাহিনী জনসংযোগ পরিদপ্তর আইএসপিআর এক ক্ষুদে বার্তায় […]