ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) কোনো ধর্মীয় প্রতিষ্ঠান নয়। এখানে সব ধর্ম, বর্ণ, গোত্র ও লিঙ্গের শিক্ষার্থীদের জন্য একই নীতি প্রযোজ্য। এক্ষেত্রে বিশেষ কোনো গোষ্ঠী বা শ্রেণির জন্য আলাদা কোনো একাডেমিক নীতিমালা সম্ভব নয় বলে জানিয়েছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতি। বিশ্ববিদ্যালয়ের ভাইভা বোর্ডে ছাত্রীদের হিজাব ইস্যুতে এক বিবৃতিতে শিক্ষক সমিতি এ তথ্য জানায়। রবিবার (৩ সেপ্টেম্বর) শিক্ষক সমিতির সভাপতি মো. নিজামুল হক ভূঁইয়া ও সাধারণ সম্পাদক জিনাত হুদা স্বাক্ষরিত এ সংক্রান্ত একটি বিবৃতি গণমাধ্যমে পাঠানো হয়। বিবৃতিতে উল্লেখ করা হয়েছে, বিশ্ববিদ্যালয়ের […]