৩ হাজার ৬০০ পদে ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে ৬৪টি জেলা থেকে সব মিলিয়ে ৩ হাজার ৬০ জন পুরুষ ও ৫৪০ জন নারী প্রার্থীর নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। আগ্রহী যোগ্য প্রার্থীগণ অনলাইনে ১৯ জানুয়ারি থেকে ৭ ফেব্রুয়ারি ২০২৪ তারিখের মধ্যে আবেদন করতে পারবেন। শিক্ষাগত যোগ্যতা: এসএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে (ন্যূনতম জিপিএ-২ দশমিক ৫)। বৈবাহিক অবস্থা ও বয়সসীমা: প্রার্থীদের অবিবাহিত হতে হবে। তালাকপ্রাপ্ত প্রার্থীরা আবেদন করতে পারবেন না। এছাড়া, বয়স হতে হবে ১৮ থেকে ২০ […]