যুক্তরাষ্ট্র ও ইসরাইলের প্রায় পাঁচ সপ্তাহের নজিরবিহীন হামলার পরও ইরানের বেশিরভাগ অস্ত্রভাণ্ডার অক্ষত রয়েছে। যার মাধ্যমে ‘শক্তিশালী প্রতিরোধ’ বজায় রেখেছে ইরানি বাহিনী। মার্কিন গোয়েন্দা ও সামরিক কর্মকর্তারা এক মূল্যায়নে এমনটাই জানিয়েছে। ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে এই মুহূর্তে দুই সপ্তাহের যুদ্ধবিরতি চলছে যা আগামী বুধবার (২২ এপ্রিল) শেষ হবে। স্থায়ীভাবে যুদ্ধের অবসানে আলোচনা চলছে। তবে নতুন করে আবারও সংঘাত শুরু হতে পারে বলেও আশঙ্কা রয়েছে। এর মধ্যে শনিবার (১৮ এপ্রিল) একটি প্রতিবেদন প্রকাশ করে মার্কিন সংবাদমাধ্যম নিউইয়র্ক টাইমস। প্রতিবেদন মতে, মার্কিন […]