এবার এক্স ব্যবহারকারীদের জন্য নতুন শর্ত বেঁধে দিলেন ধনকুবের ইলন মাস্ক। ইলন মাস্ক জানিয়েছেন, এখন থেকে এক্সে প্রবেশ করলেই নির্দিষ্ট পরিমাণ অর্থ পরিশোধ করতে হবে। বট থেকে রক্ষা পেতেই এই নিয়ম চালু করা হচ্ছে বলে জানা যায়। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি বলছে, ইসরায়েলের প্রধানমন্ত্রী বিনইয়ামিন নেতানিয়াহুর সঙ্গে সম্প্রতি এক বৈঠকে এমনটাই জানিয়েছেন এক্সের মালিক ইলন মাস্ক। টেসলার মালিক বলেন, ‘মাসিক হারে অল্প পরিমাণ অর্থ পরিশোধের সিস্টেম চালু করার দিকে হাঁটছি।’ তবে এ নিয়ে এক্স থেকে কোনো বিবৃতি প্রকাশ করা […]