সংগীতশিল্পী নকুল কুমার বিশ্বাস কয়েকমাস আগে ঘোষণা দিয়েছিলেন রাজনীতিতে আসবেন। অবশষে সেই ঘোষণা বাস্তবে রূপ নিলো। এবার বঙ্গবীর কাদের সিদ্দিকীর রাজনৈতিক দল ‘কৃষক শ্রমিক জনতা লীগ’-এ যোগ দিয়েছেন নকুল কুমার বিশ্বাস। রোববার (১৫ অক্টোবর) জাতীয় প্রেস ক্লাবে আনুষ্ঠানিকভাবে দলটিতে যোগদেন তিনি। নকুল কুমার বিশ্বাস গণমাধ্যমকে বলেন, আমি রাজনৈতিক দলের সঙ্গে কাজ করতে চাই বলে ফেসবুকে পোস্ট করেছিলাম। পরে বড় একটা দলের কাছ থেকে ফোন এলো। আমি বললাম, কয়েকমাস আগেও আমি ‘ইনটেক’ ছিলাম, এখন আমি ‘টেক’ হয়ে গেছি। এ সময় তিনি […]