গ্রন্থ-সম্পৃক্ততাই জ্ঞান সমৃদ্ধির একটি সুন্দর সোপান। এই সোপানই সারা জীবনের হওয়া জরুরি; যা জ্ঞানান্বেষণের পথ। জীবনের অনিবার্য সত্য-সুন্দর এই সোপানই ব্যক্তি, সমাজ তথা দেশের জন্য কল্যাণকর আবহ। এই সোপানই জ্ঞানালোকিত মানসভূমি তৈরি করে দেয়, যা গ্রেট ব্রিটেনে হয়েছে। আবদুল হাইয়ের ‘বিলাতে সাড়ে সাতশ দিন’ গ্রন্থে তার উল্লেখ আছে। সেখানে বাড়িতে বাড়িতে বাধ্যতামূলক পাঠকক্ষ রাখার বিধান পাকাপোক্ত। এই সোপানে কিশোর বয়স থেকেই সম্পৃক্ত শুরু হওয়া জরুরি। মানুষের মানসিক উন্নয়নে সত্য-সুন্দরের চর্চা, সত্যকথনের চর্চা, সুন্দর সংস্কৃতিবলয়ের চর্চা থাকতে হয়। ‘অ্যান ইংলিশ নেভার […]