আগামী বছরের এসএসসি ও সমমানের পরীক্ষা দুই মাস পিছিয়ে দেওয়ার পরিকল্পনা করেছে শিক্ষাবোর্ডগুলো। সেই হিসাবে পবিত্র ঈদুল ফিতরের পর এপ্রিল মাসে এ পরীক্ষা অনুষ্ঠিত হতে পারে। সেক্ষেত্রে এইচএসসি ও সমমানের পরীক্ষাও প্রায় দুই মাস পিছিয়ে যাবে। আগামী বছরের জুন মাসে নেয়া হতে পারে এ পরীক্ষা। শনিবার ঢাকা শিক্ষাবোর্ড সূত্রে এসব তথ্য জানা গেছে। শিক্ষাপঞ্জি অনুযায়ী, প্রতি বছর ফেব্রুয়ারির শুরুতে এসএসসি পরীক্ষা ও এপ্রিলের শুরুতে এইচএসসি পরীক্ষা হয়ে থাকে। কিন্তু করোনার আবির্ভাবের কারণে ২০২০ সালের মার্চ থেকে এলোমেলো হয়ে যায় পুরো […]