বায়েজিদের শেরশাহ টেক্সটাইল এলাকায় ২০১৮ সালের ১৪ অক্টোবর বিক্ষোভ মিছিল থেকে ককটেল বিস্ফোরণ ও গাড়ি ভাঙচুরের মামলায় বিএনপি-জামায়াতের ৪৬ জন নেতাকর্মীর বিরুদ্ধে চার্জ গঠনের মাধ্যমে বিচার শুরুর আদেশ দিয়েছেন আদালত। বৃহস্পতিবার (১৭ আগস্ট) চট্টগ্রামের সপ্তম অতিরিক্ত মহানগর দায়রা জজ শামসুল আরেফীনের আদালত শুনানি শেষে এই আদেশ দেন। মামলায় ৪৬ জন আসামির মধ্যে রয়েছেন চট্টগ্রাম মহানগর বিএনপির সাবেক সহ দপ্তর সম্পাদক মো. ইদ্রিস আলী, বায়েজিদ বোস্তামী থানা বিএনপির সভাপতি আবদুল্লাহ আল হারুন, সাধারণ সম্পাদক আবদুল কাদের জসিম, যুগ্ম সাধারণ সম্পাদক ডা. […]