চট্টগ্রামে চুরি ও ছিনতাই হওয়া মোবাইলগুলো ছিনতাইকারীদের কাছ থেকে কিনে নিয়ে ২ মিনিটেই আইএমইআই নম্বর বদলে দেওয়া চক্রের মূলহোতা মো. সরোয়ার হোসেন সুজনকে (৩১) গ্রেপ্তার করেছে ডিবি পুলিশ। বুধবার (২৮ ফেব্রুয়ারি) পাহাড়তলী থানাধীন মৌসুমী আবাসিক এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। অভিযানে আইএমইআই বদল করা অবস্থায় ৫২টি বিভিন্ন ব্রান্ডের মোবাইল সেটসহ ঐ কাজে ব্যবহৃত ২টি ল্যাপটপ উদ্ধার করা হয়। আজ বৃহস্পতিবার (২৯ ফেব্রুয়ারি) এক প্রেস ব্রিফিংয়ে বিষয়টি নিশ্চিত করেন মহানগর গোয়েন্দা পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম এন্ড […]