চট্টগ্রাম নগরীর বায়েজিদে ছিনতাইকৃত সিএনজি অটোরিকশাসহ চারজনকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার (১ ফেব্রুয়ারি) দুপুর থেকে রাত পর্যন্ত চলমান অভিযানে নগরীর বিভিন্ন জায়গা থেকে তাদের আটক করা হয়। আটকরা হলেন- মো. ইব্রাহিম (২৪), মো. হাসান (২২), মো. শিপন (২৩) ও মো. সাকিল (২৩)। আজ শুক্রবার সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করে বায়েজিদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সঞ্জয় কুমার সিনহা বলেন, গত বুধবার (৩১ জানুয়ারি) রাত ৯টার সময় পলিটেকনিক্যাল মোড়ে অক্সিজেন মোড় যাওয়ার জন্য ড্রাইভার ইব্রাহীম খলিলের গাড়িতে যাত্রী সেজে ৪ জন […]