চট্টগ্রাম বুধবার, ১৯ আগস্ট, ২০২৬

সর্বশেষ:

চট্টগ্রাম

নগরীর চান্দগাঁও থানার বহদ্দারহাট এলাকা থেকে মো. খোকন নামে এক সাজাপ্রাপ্ত আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (২৭ ডিসেম্বর) দুপুরে তাকে গ্রেপ্তার করা হয়।   গ্রেপ্তার  খোকন চান্দগাঁও থানাধীন পূর্ব ফরিদারপাড়া এলাকার মৃত আব্দুল মান্নানের ছেলে।   চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল কবির জানান, চান্দগাঁও থানার মামলায় মো. খোকন নামে এক সাজাপ্রাপ্ত আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। ওই মামলায় তাকে তিন বছরের সশ্রম কারাদণ্ড এবং পাঁচ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও দুই মাসের সশ্রম কারাদণ্ড দিয়েছিলেন আদালত।     পূর্বকোণ/আরআর/পারভেজ

২৭ ডিসেম্বর, ২০২৩ ১৯:৩৫

২৬ ডিসেম্বর, ২০২৩ ২২:২৬