উৎসবমুখর পরিবেশে চিটাগাং সিনিয়রস ক্লাব লিমিটেডের ম্যানেজিং কমিটির নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এতে প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন মোহাম্মদ মানিক বাবলু। বৃহস্পতিবার (২৮ ডিসেম্বর) রাতে চিটাগাং সিনিয়রস ক্লাব লিমিটেডের বার্ষিক সাধারণ সভায় ২০২৩-২০২৪ মেয়াদের জন্য এই নির্বাচন অনুষ্ঠিত হয়। এতে প্রথমবারের মতো ভাইস প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন মো. জাহিদুল ইসলাম (মিরাজ)। অন্য পাঁচ সদস্য হলেন, দিলদার আহম্মদ, ডা. ভাগ্যধন বড়ুয়া, ফসিউল আলম তাসকিন, প্রফেসর ডা. মোহাম্মদ রেজাউল করিম ও সৌরিন দত্ত। নির্বাচনে প্রেসিডেন্ট পদে তিনজন, ভাইস প্রেসিডেন্ট পদে দুইজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা […]