অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে দুদকের করা মামলায় পদ্মা অয়েলের সিবিএ নেতা নাছির উদ্দিনকে কারাগারে পাঠিয়েছেন আদালত। গতকাল মঙ্গলবার চট্টগ্রাম মহানগর ও দায়রা জজ ড. বেগম জেবুন্নেছার আদালত তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন। এর আগে দুদকের মামলায় আত্মসমর্পণ করে জামিন আবেদন করেন নাছির উদ্দিন। পরে শুনানি শেষে তা নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত। বিষয়টি নিশ্চিত করে দুর্নীতি দমন কমিশনের (দুদক) পিপি এডভোকেট কাজী ছানোয়ার আহমেদ লাভলু পূর্বকোণকে বলেন, জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে দায়ের হওয়া […]