চট্টগ্রাম নগরীর বাকলিয়ায় সীমানা দেয়াল ধসে রূপা আকতার (৩০) নামে এক নারীর মৃত্যু হয়েছে। শনিবার (৩০ মার্চ) সকালে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ওই নারী মারা যান। নিহত রূপা বাকলিয়া থানার মিয়াখান নগর এলাকার আশিকুর রহমানের বাড়ির বসির আহম্মদের মেয়ে। বাকলিয়া থানার পরিদর্শক (ওসি) আফতাব হোসেন জানান, শুক্রবার সকাল ৮টায় নির্মাণাধীন একটি দেয়াল ধসে পড়ে আহত হন রূপা। তাকে চমেকে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় শনিবার তিনি মারা যান। ওসি বলেন, রূপা আক্তার পূর্ব বাকলিয়া […]