স্বৈরাচারী সরকার পালাতে বাধ্য হলেও বিদেশে বসে এখনো ষড়যন্ত্রে অব্যাহত রেখেছে। এই ষড়যন্ত্র রুখে দিতে প্রতিটি ঘরে ঘরে, পাড়া-মহল্লায় স্বৈরাচারের দোসরদের বিরুদ্ধে ঐক্য গড়ে তোলার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিশে শূরা সদস্য ও চট্টগ্রাম মহানগরী সেক্রেটারি অধ্যক্ষ মুহাম্মদ নুরুল আমিন। শনিবার (১৪ সেপ্টেম্বর) সকাল ১০টায় চট্টগ্রামের ফটিকছড়ি পাইন্দং ইউনিয়নের বিশাল কর্মী সম্মেলনে প্রধান বক্তা হিসেবে তিনি এই আহ্বান জানান। পাইন্দং ইউনিয়ন জামায়াতের সভাপতি নবীর হোসেন মাসুদের সভাপতিত্বে সম্মেলনে প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় মজলিশে শূরা সদস্য ও […]